রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ইসরাইলকে দুষলেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ডিসেম্বরে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিনদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেন ট্রাম্প। ফিলিস্তিনরা শান্তি আলোচনায় রাজি না হলে তাদেরকে সাহায্য বন্ধেরও হুমকি দেন ট্রাম্প।

তবে প্রথমবারের মতো এবার ইসরাইল-ফিলিস্তিনের বর্তমান সংকট নিরসনে ইসরাইলকে দোষারোপের পাশাপাশি সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এমনকি ইসরায়েলি বসতি ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রক্রিয়াকে ‘জটিল’ করে তুলছে বলে সতর্ক করেছেন ট্রাম্প। ইসরায়েলকে বিষয়টি মাথায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। ইসরাইলের হাইয়ুম পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে এসব কথা তিনি বলেছেন বলে খবর প্রকাশ করেছে বিবিসি।

ট্রাম্প বলেন, ফিলিস্তিন এমনকি ইসরায়েল কেউই শান্তি স্থাপন করতে প্রস্তুত নয় বলে মনে হচ্ছে। ইসরাইলকে সমর্থন দেয়া ট্রাম্প দীর্ঘ কয়েকমাস পর এবার মুখ খুললেন, সমালোচনা করলেন ইসরাইলকে নিয়ে।

হাইয়ুম পত্রিকার প্রধান সম্পাদক বোয়াজ বিসমুথ ট্রাম্পের কাছে জানতে চান যুক্তরাষ্ট্র কখন শান্তি পরিকল্পনা পেশ করবে! এমন প্রশ্নে মিস্টার ইউএস প্রেসিডেন্ট বলেন, আমরা দেখব কি ঘটে। এ মুহূর্তে ফিলিস্তিন শান্তি স্থাপনের পথে নেই। আর কেবল তারাই নয়; ইসরায়েলের ব্যাপারেও আমার মনে হচ্ছে, তারা শান্তি স্থাপন করতে ইচ্ছুক না। সুতরাং, আমাদের কেবলই অপেক্ষা করে যেতে হবে আর দেখতে হবে কি হয়।

ট্রাম্প আরো বলেন, বসতি নিয়ে কথা বলব। বসতি স্থাপন এমন একটি বিষয় যেটি সবসময়ই শান্তি প্রক্রিয়াকে জটিল করেছে এবং খুবই জটিল করে তুলছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ