,

ডিভোর্স মেনে নিয়েছি : অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ডিভোর্স মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন অপু বিশ্বাস। আজ সোমবার সকালে মুঠোফোনে এমনটাই জানালেন ঢালিউডের আলোচিত এই নায়িকা।

তিনি বলেন, শাকিবের (চিত্রনায়ক শাকিব খান) সঙ্গে সংসার টিকিয়ে রাখার অনেক চেষ্টাই করেছি। আমার দিক থেকে কোনো ত্রুটি ছিল না। এমনকি প্রথম সালিশ বৈঠকেও হাজির হয়েছিলাম ডিএনসিসিতে। কিন্তু শাকিবের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়াশব্দ এখন পর্যন্ত পাইনি। তাই আমিও ডিভোর্সের বিষয়টা মেনে নিয়েছি।

শাকিব খানের নামে সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র বরাবর একটি তালাকনামার নোটিশ পাঠানো হয়। এই নোটিশের সূত্র ধরেই তাদের সংসার টিকানোর চেষ্টা করছে ডিএনসিসি কর্তৃপক্ষ। গত ১৫ জানুয়ারি সালিশী বৈঠকে অপু উপস্থিত থাকলেও শাকিব তাতে অংশ নেননি। অপু বিশ্বাস আরও বলেন, আজ আর সালিশী বৈঠকে যাব না। তাছাড়া সেখানে গিয়ে কোনো লাভ হবে বলেও মনে করি না।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর অপুকে তালাক নোটিশ পাঠান শাকিব। আগামী ২২ ফেব্রুয়ারি অপুকে পাঠানো শাকিবের তালাক নোটিশের ৯০ দিন পূরণ হচ্ছে। এর মধ্যে দু’জনের সমঝোতা না হলে বিধি মোতাবেক ডিভোর্স কার্যকর হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর