রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মিরে সেনা ঘাঁটিতে হামলায় ৫ ভারতীয় সেনা নিহত

news-image

ভারত নিয়িন্ত্রিত জম্মু-কাশ্মিরের শ্রীনগরে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সদস্যদের গোলাগুলির ঘটনা পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছে। সেনাঘাটিতে গোলাগুলির ঘটনায় তিন হামলাকারী নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন।

দেশটির শ্রীনগরে শনিবার শুরু হওয়া এ গোলাগুলির ঘটনায় আজ সকাল পর্যন্ত অন্তত ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সেনাবাহিনীর পাঁচ সদস্য রয়েছেন।

কর্মকর্তারা বলছেন, সেনাবাহিনীর ক্যাম্পে জঙ্গি হামলার পর রোববার সকালে সেনাবাহিনীর বিশেষ দল ও প্যারা কম্যান্ডো অভিযান শুরু করে। সামরিক এ অভিযানে বিমানবাহিনীর হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয়।

এদিকে আজ রোববার হতাহতের সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। সানজুয়ান সেনা ক্যাম্পে এখনো গোলাগুলি চলছে।

সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত পুরো অভিযান পর্যালোচনা করেন। কর্মকর্তারা বলছেন, সেনাবাহিনীর ওই ঘাঁটিতে এখনো অজ্ঞাত সংখ্যক হামলাকারী লুকিয়ে রয়েছে। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তারা আটকা রয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে শত শত পুলিশ, সেনা ও আধা-সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সেনাবাহিনীর এই ঘাঁটির কাছে অনেক স্কুল ও বেশ কয়েকটি শপিং সেন্টার রয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, পূর্ব সতর্কতার অংশ হিসেবে আশ-পাশের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ওই এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। শহরের কেন্দ্রে ওই হামলা হয়েছে। এখনো গোলাগুলি অব্যাহত আছে।

এদিকে, দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, তিনি অত্যন্ত নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

হামলাকারীরা পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদের অনুসারী একটি দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এই গোষ্ঠীর সদস্যরা জম্মু-কাশ্মিরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর স্থাপনায় হামলা চালিয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ