বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অতিথি পাখির কলকাকলীতে মুখরিত হাওর অঞ্চল

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মনবাড়িয়া : ঋতু বৈচিত্রের এই দেশে প্রকৃতি যেমন তার নানা রুপ পরিবর্তন নিয়ে আসে। সেই সাথে প্রকৃতিকে উপভোগ করার জন্য হাজার হাজার মাইল দূর থেকে আসে অতিথী পাখি। আর এই সব অতিথি পাখিগুলো দেশের বিভিন্ন স্থানের মত ব্রাহ্মনবাড়িয়ার জেলার নাসিরনগর ও সরাইল এলাকার হাওর ব্যষ্টিত অঞ্চলে শীতকালে দেশি পাখির পাশাপাশি, নানা রঙের অতিথি পাখির কলকাকলিতে মুখরিত থাকে বিভিন্ন এলাকা। এই অতিথি পাখির আগমনে উচ্ছ¡সিত, ব্রাহ্মণবাড়িয়ার প্রকৃতিপ্রেমী মানুষেরা।

পাখির আবাসস্থল নিরাপদ রাখতে উদ্যোগী পরিবেশ বিভাগও। নীলশির, লালশির, রাঙ্গামুরি এমন মিষ্টি নামের সব অতিথি পাখি, ভিড় করেছে উপজেলার হাওরবেষ্টিত এলাকায়। এর সাথে আছে বালি হাঁস, পাতারি হাঁস, বৈকাল হাঁসসহ বাহারি ধরনের আরো অনেক পাখি। নাসিরনগরের মিদি হাওর, বাকলঙ্গন, বলবদ্ধ, দলেশ্বরী ও মেহেদি হাওরে বছরের এই সময়টিতে উপরে উল্লেখিত কয়েক প্রজাতির হাজার হাজার অতিথি পাখির গুন গুন শব্দ ও কলকাকলীতে প্রকৃততি যেন হারিয়ে যায় এক অপরুপ সৌন্দের্যে ।

আবার জেলার সরাইল উপজেলার আকাশি, শাপলা বিল, তুলা বিল ও কটিয়া বিল অতিথি পাখিদের আরেক অভৈয় আরন্য। এসব অঞ্চলে অতিথি পাখির সৌন্দর্য উপভোগ করার জন্য আশে পাশের জেলা থেকে হাজারও পাখি প্রেমিক ভক্তরা ছুটে আসছেন প্রতিনিয়ত। সরজমিনে ঘুরে কথা হয় দূর দূরান্ত থেকে আসা কয়েকজন দর্শনার্থীর সাথে। তারা বলেন ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর ও সরাইলের হাওর গুলোতে বছরের ঠিক এই সময়ে যেই পরিমান অতিথি পাখির আগমন ঘটে তা স্বচোখে উপভোগ করে আনেকটায় প্রকৃতির সাথে মিশে যায়।

সংশ্লিষ্ট দপ্তর কে অবশ্যই এসব অতিথি পাখিদের অবৈধ শিকার থেকে রক্ষা জন্য সুদৃষ্টি রাখতে হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানান, ‘পাখিকে কেন্দ্র করে এখানে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সৃষ্টি হয়েছে। এতে প্রচুর দর্শনার্থী সমাগম হচ্ছে। আর বিচিত্র এসব অতিথি পাখির নামকরণ করেছে এ দেশেরই পাখি প্রেমী মানুষরা। শুধু নামকরণ নয়, অতিথি পাখিদের সুরক্ষা নিশ্চিত করতে তৎপর উপজেলার হাওর এলাকার মানুষেরা। হাজার মাইল পাড়ি দিয়ে আসা এ পাখিদের জন্য ভালোবাসার যেন কোনো কমতি নেই হাওরবাসীর মনে।

এ জাতীয় আরও খবর

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন

বিমানবন্দরে মানবপাচার চক্রের সহযোগী ২০ পুলিশ কর্মকর্তা

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের জীবন থেকে অতিরিক্ত ২ বছর বাঁচাতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

৩৫ হাজার কোটি টাকায় রাজবাড়ীতে হবে পদ্মা ব্যারাজ

বাউফলের নিখোঁজ ৪ স্কুলছাত্রী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

ভুল করে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হলো এক মাসের শিশুকে

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

দেশের ১০ জেলায় রাতেই হতে পারে ঝড়

হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা-প্রযোজক দিলীপ রাজ

যুক্তরাষ্ট্রের ফুটবলে সর্বোচ্চ আয়কারী মেসি