,

ডিভিশন পেলেন খালেদা জিয়া

news-image

নিউজ ডেস্ক : আদালতের আদেশ অনুযায়ী খালেদা জিয়াকে ডিভিশন দেওয়া হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, রবিবার বিকালে খালেদা জিয়াকে ডিভিশন দিতে আদালতের আদেশের কপি কারাগারে পৌঁছে দেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

সানাউল্লাহ মিয়া বলেন, ‘মামলার রায়ে খালেদা জিয়া ডিভিশন পাননি। কিন্তু জেল কোডের ৬১৭ ধারা অনুযায়ী তিনি ডিভিশন পাওয়ার দাবিদার। জেল সুপার তাকে ডিভিশন দিতে পারতেন। পরে আমরা এ বিষয়ে আদালতে আবেদন করেছি। আদালত আবেদন মঞ্জুর করে জেলখানায় পাঠিয়ে দিয়েছেন। এরপর আমরা ডিআইজি প্রিজনের সঙ্গে সাক্ষাৎ করেছি, আদালতের আদেশ জেলখানায় পৌঁছে দিয়েছি।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। গত চারদিন ধরে একমাত্র আসামি হিসেবে তিনি এই কারাগারের একটি কক্ষে রয়েছেন।

খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পরই বিএনপির পক্ষ থেকে তাকে ডিভিশন দেওয়ার দাবি জানানো হয়। তবে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন জানিয়েছেন, জেল কোড অনুযায়ী সাধারণ বন্দি হিসেবে কারাগারে আছেন খালেদা জিয়া। তবে রবিবার দুপুরেও কারা মহাপরিদর্শক সাংবাদিকদের বলেন, জেল কোড অনুযায়ী খালেদা জিয়াকে সাধারণ বন্দি হিসেবে কারাগারে রাখা হয়েছে। এদিন, সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও জানান, আদালতের রায় অনুযায়ী খালেদা জিয়ার থাকার ব্যবস্থা করা হচ্ছে। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ঘিরে একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আতঙ্ক

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩৯০

আজ রাত থেকেই ২২ দিনের প্রজনন নিষেধাজ্ঞা, শেষ মুহূর্তে আকাশচুম্বী ইলিশের দাম

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬০

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান