রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুস্তাফিজ ১০ ধাপ এগোলেন, তামিম ৫ ধাপ পেছালেন

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। খুব খারাপ করেননি বোলাররা। আইসিসি র‌্যাঙ্কিংয়েও পড়েছে সেটির প্রতিফলন। ব্যাটসম্যানদের বেশিরভাগই পিছিয়েছেন র‌্যাঙ্কিংয়ে, এগিয়েছেন বোলাররা।

ম্যাচে দুই ইনিংসেই দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান এগিয়েছেন ১০ ধাপ। উঠেছেন ৪৯তম স্থানে। দুই ইনিংসেই ৪টি করে উইকেট নিয়ে তাইজুল ইসলাম এগিয়েছেন দুই ধাপ। উঠেছেন ক্যারিয়ার সেরা ৩৪তম অবস্থানে।

চার বছর পর দলে ফিরে আব্দুর রাজ্জাক নিয়েছেন পাঁচ উইকেট। র‌্যাঙ্কিংয়ে ফিরে এসেছেন ৯৫তম স্থান দিয়ে।

ব্যাট হাতে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল, সাম্প্রতিক সময়ে যা যথেষ্টই বিরল। সেটির খেসারত দিতে হয়েছে এই ওপেনারকে। ৫ ধাপ পিছিয়ে নেমেছেন ২৬ নম্বরে।

তিন ধাপ পিছিয়ে মুশফিকুর রহিম নেমেছেন আটাশে। তিন ধাপ পিছিয়েই তিরিশে মুমিনুল হক। ছয় ধাপ পিছিয়ে মাহমুদউল্লাহর অবস্থান ৫৪তম। আর সাব্বির রহমান পিছিয়েছেন ১৭ ধাপ, চলে গেছেন একশর বাইরে (১০৪তম)।

খেলতে না পারলেও অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ