,

‘জয় শ্রী রাম’ বলে চমকে দিলেন আরব ইসলামি যুবরাজ!

news-image

আরব ইসলামি রাজপুত্র বলছেন ‘জয় শ্রী রাম’! এতেই ফের চমকে গিয়েছে দুনিয়া। ইসলামি রাষ্ট্র তথা আরব দুনিয়ার অন্যতম দেশ সংযুক্ত আরব আমিরাত। সেখানকার যুবরাজ তথা দেশটির পরবর্তী প্রধান হলেন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগেই রামভক্ত আমিরাতের যুবরাজের এই ভিডিও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবর, মোদির সম্মানে আমিরাতের জাতীয় তেল সংস্থা তাদের অফিসকে তেরঙ্গায় রাঙিয়ে দিয়েছে।

শনিবারই ফিলিস্তিনে ঝটিকা সফর শেষ করে সংযুক্ত আরব আমিরাতে যাবেন নরেন্দ্র মোদি। তাঁর সফর ঘিরে এই আরব দেশটিতে ছড়িয়েছে উদ্দীপনা। গেরুয়া, সাদা, সবুজ মাঝে অশোক চক্র। ভারতের এই জাতীয় পতাকার রঙের লাইট দিয়ে সেজে রইল আমিরাতের জাতীয় তেল সংস্থা।

সমস্ত আয়োজন ছিল নরেন্দ্র মোদীর সে দেশে আগমনের উদ্দেশ্যে। তিনি সেই দেশে পৌঁছালেই যাতে তাঁর নিজের দেশের পতাকা দেখতে পান সেই জন্যে আগের দিন থেকেই মহড়া দেওয়া হয়। সেই মহড়া চলাকালীন সামনে চলে এল এই ছবি। ভারতের প্রধানমন্ত্রী যাতে পরভূম ভ্রমণের সময় মাতৃভূমির মতোই মনে করেন সেই উদ্দেশ্যেই এমন উদ্যোগ বলে জানা গিয়েছে।

দেখুন ভিডিও…

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর