,

লন্ডনে বিএনপির হামলা: সারাদেশে ছাত্রলীগের বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যে বিএনপি সমর্থকদের কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা ও বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী পালন করেছে ছাত্রলীগ।

আজ রবিবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় কেন্দ্রীয় ঢাবি ছাত্রলীগের নেতারা অংশ নেন। এছাড়াও কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন হল শাখা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারী কলেজ ও সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ, মিরপুর বাংলা কলেজ ও তেজগাঁও কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী পালিত হয়। রংপুরে জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিক রনির নেতৃত্বে মিছিল বের করে জেলা ছাত্রলীগ।

একই দাবিতে দেশের প্রতিটি জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়েও কর্মসূচী পালন করা হয়। দুইদিন ব্যাপী এই কর্মসূচির শেষ দিন আগামীকাল সোমবার দেশের প্রতিটি উপজেলা, থানা ও পৌর এলাকায় বিক্ষোভ কর্মসূচী পালিত হবে।

এ জাতীয় আরও খবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ঘিরে একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আতঙ্ক

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩৯০

আজ রাত থেকেই ২২ দিনের প্রজনন নিষেধাজ্ঞা, শেষ মুহূর্তে আকাশচুম্বী ইলিশের দাম

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬০

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান