,

অপু বিশ্বাস কি কাল সালিশ বৈঠকে যাবেন?

news-image

অনলাইন প্রতিবেদক : গত বছরের প্রায় পুরোটা জুড়ে শাকিব খান ও অপু বিশ্বাস জুটিকে নিয়ে সরগরম ছিল ঢালিউড। এ বছরও তারা আলোচনায় রয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এ ডিভোর্সের আবেদন করেন শাকিব। নিয়মানুযায়ী সিটি করপোরেশন বিষয়টি সুরাহার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৫ জানুয়ারি ডিএনসিসির অঞ্চল-৩ এর অফিসে তাদের তালাকের বিষয়টি নিয়ে শুনানি হওয়ার তারিখ নির্ধারণ হয়। তবে অপু বিশ্বাস গেলেও সেদিন হাজির ছিলেন না শাকিব খান। এরপর ডিএনসিসি সালিশের জন্য ১২ ফেব্রুয়ারি নতুন দিন নির্ধারণ করে। আগামীকাল সোমবার সেই দিনটি। কিন্তু এবারও বৈঠকে হাজির থাকার সম্ভাবনা নেই শাকিব খানের। কারণ বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় ‘সুপার হিরো’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। তাই এদিনও যে তাদের ডিভোর্সের বিষয়টা সুরাহা হচ্ছে না সেটা অনুমান করাই যাচ্ছে। এখন প্রশ্ন হলো অপু বিশ্বাস আগামীকাল সালিশ বৈঠকে যাবেন কিনা।

সাধারণত কোনো বিষয়ে সমঝোতায় আসতে হলে সালিশ বৈঠকে দু’পক্ষকেই উপস্থিত থাকতে হয়। কিন্তু শাকিব খান ‘থাকবেন না’ বলেই এবারও সেই সুযোগ থাকছে না। তাছাড়া শাকিব খান যে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন সে কথাও অপু বিশ্বাসের অজানা নয়। ফলে সমঝোতার কোনো আশা না থাকায় আগামীকালের বৈঠকে অপু বিশ্বাস নাও যেতে পারেন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

গত বছরের ২২ নভেম্বর অপুকে ডিভোর্স লেটার পাঠান শাকিব। ডিএনসিসির পারিবারিক আদালত সূত্র বলছে, কোনো পক্ষ তালাকের আবেদন করলে আদালতের কাজ হচ্ছে ৯০ দিনের মধ্যে ডেকে সমঝোতার চেষ্টা করা। এরপরও যদি তারা কোনো সমঝোতায় না পৌঁছায় তাহলে ৯০ দিন পর তালাক কার্যকর হয়ে যায়। আর সেই সময়টা শেষ হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর