,

জেলকোডে সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে নির্দেশনা নেই : আইজি প্রিজন

news-image

নিজস্ব প্রতিবেদক : জেলকোড অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি কারাগারে ডিভিশন পাবেন, সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে কোনো নির্দেশনা দেয়া নেই। তাই খালেদাকে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আইজি প্রিজন বলেন, জেলকোড মেনে খালেদা জিয়াকে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়েছে। তাকে ডিভিশন দেয়া হয়নি। তাকে সাধারণ কয়েদিদের মতো খাবার দেয়া হচ্ছে। তবে বাইরে থেকে তাকে ড্রাই ফুড (শুকনা খাবার) দেয়ার অনুমতি দেয়া হয়েছে। এছাড়া তাকে ব্যক্তিগত কোনো সুবিধা দেয়া হয়নি।

সংবাদ সম্মেলনে আইজি প্রিজন বলেন, জেলকোডের নিয়ম অনুযায়ী কয়েদির পোশাকই তার পরার কথা। তার জন্য একজন সার্বক্ষণিক নার্স রাখা হয়েছে। তারপরও প্রয়োজন মনে করলে তাকে বিশেষজ্ঞ ডাক্তার দেয়া হবে।

আইজি প্রিজন আরও বলেন, ডিভিশন দেয়ার সিদ্ধান্ত আদালতের। সাধারণত আদালত যদি কাউকে তাকে ডিভিশন দেন, সরকার সেটা বিবেচনা করে ডিভিশন দেয়ার ব্যবস্থা করে থাকে। সকালে ডিভিশনের বিষয়ে আদালতে একটা শুনানি হয়েছে শুনেছি। তবে নির্দেশনা সংক্রান্ত কোনো কাগজ আমরা এখনো হাতে পাইনি। হাতে পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, আজ বেলা সোয়া ১১টার দিকে আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান জিয়া জেলকোড অনুযায়ী খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দেয়ার নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি