,

যুক্তরাষ্ট্রে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে দুই পুলিশ কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। জরুরি কলে সাড়া দিতে গিয়ে তারা একটি অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন। এরপর সেখানেই বন্দুকধারীরা তাদের গুলি করে হত্যা করে।

শনিবার ঘটনার সময় পারিবারিক ঝগড়ার ঘটনা নিয়ে জরুরি ৯১১ নাম্বারে ফোন করা হয়েছিল পুলিশের সহায়তা চেয়ে। ঘটনাটি ঘটে ওয়েস্টারভিল শহরের কলম্বাস এলাকায়। এ ঘটনায় এক সন্দেহভাজন আহত হয়েছেন এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আরো পড়ুন : সিরিয়ার প্রতিরক্ষা ক্যাম্পে ইসরায়েলি হামলা

এ বিষয়ে সংবাদ সম্মেলনে ওয়েস্টারভিলের পুলিশ প্রধান জোয়ে মোরবিটজার জানিয়েছেন, ওই দুই কর্মকর্তা একটি অ্যাপার্টমেন্টে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের লক্ষ্য করে গুলি করা হয়।

গুলিবিদ্ধ হয়ে ৩৯ বছর বয়সী পুলিশ কর্মকর্তা এরিক জোয় রিং ঘটনাস্থলেই মারা যান। ৫৪ বছর বয়সী অপর কর্মকর্তা অ্যান্থনি মোরেলিকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

আরো পড়ুন : ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী বাস পাহাড় থেকে পড়ে নিহত ২৫

ওয়েস্টারভিল শহর কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, পুলিশ হেফাজতে থাকা আহত সন্দেহভাজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোলাগুলির এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর