,

‘রঙিন পাতা’য় আবু সুফিয়ান রতন ও রুনা খান

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী রুনা খান ও সাংবাদিক আবু সুফিয়ান রতন এনটিভির বিনোদনমূলক ধারাবাহিক ‘রঙিন পাতা’ অনুষ্ঠানের অতিথি হয়েছেন । তাঁদের পর্বটি আগামী রোববার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে।

অনুষ্ঠানটি পরিকল্পনা ও প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা। গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর। উপস্থাপনা করেছেন সোনিয়া হোসেন।

অনুষ্ঠানটি প্রসঙ্গে সাংবাদিক আবু সুফিয়ান রতন বলেন, ‘রঙিন পাতা অনুষ্ঠানটির পরিকল্পনা এক কথায় চমৎকার। এই অনুষ্ঠানে অনেক জনপ্রিয় তারকারা অতিথি হয়ে এসেছেন। দর্শকও অনুষ্ঠানটি পছন্দ করছেন। অনুষ্ঠানে অতিথি হয়ে এসে খুব ভালো লেগেছে।’

অন্যদিকে, রুনা খান বলেন, ‘রঙিন পাতার অনুষ্ঠানের কিছু পর্ব আমি দেখেছি। আমার ভালো লেগেছে। আশা করছি, আমাদের আড্ডাও দর্শক পছন্দ করবেন।’

সংবাদমাধ্যমগুলোতে একটি বিভাগ কিংবা পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরা খবরের জন্য। এটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে। যেখানে দেশ-বিদেশের বিনোদন দুনিয়ার সমস্ত খবর প্রকাশিত হয় নিয়মিত। তাই এই পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারণ পাঠকের রয়েছে ব্যাপক কৌতূহল। পত্রিকার সেই রঙিন পাতাকে উপজীব্য করেই এই অনুষ্ঠানটি সাজানো হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর