,

নিজস্ব কাপড়ই পরছেন খালেদা জিয়া

news-image

বিশেষ প্রতিনিধি : নিজস্ব কাপড়ই পরছেন কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমনটা নিশ্চিত করেছেন দায়িত্বপালনকারী একজন নারী কারারক্ষী। ওই কারারক্ষীসহ ৬জন নারী কারারক্ষী তিন শিফটে দায়িত্ব পালন করছেন। তাদের তদারকিতে আছেন একজন নারী ডেপুটি জেলার। দায়িত্ব পালন করছেন সার্বক্ষণিক একজন নারী ফার্মাসিস্ট। যাকে বৃহস্পতিবারই আনা হয়েছে কাশিমপুর মহিলা কারাগার থেকে। অপর দিকে কারা হাসপাতালের একজন চিকিৎসক সার্বক্ষণিক ভাবে দায়িত্ব পালন করছেন। ওই চিকিৎসক শনিবার খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন।

কারা সূত্র জানায়, বৃহস্পতিবার কারাগারে প্রবেশের সময় খালেদা জিয়ার সঙ্গে ব্যবহার্য জিনিস পত্রের ছোট বড় মিলিয়ে সাতটি ব্যাগ ছিল। আর ওই রাতে আইনজীবীরা দেখা করার সময় ৬টি শাড়িসহ আরও কিছু ব্যবহার্য জিনিস পত্র পৌঁছে দেন।

সূত্র আরও জানায়, বৃহস্পতিবার কারাগারে নেয়ার পর খালেদা জিয়াকে প্রশাসনিক ভবনে বিশাল একটি কক্ষে বন্দী রাখা হয়েছিল। সেখানে রয়েছে এসি ও টিভির সংযোগ। এছাড়া স্বাস্থ্যসম্মত প্রসাধন কক্ষ ও আরামদায়ক বিছানার ব্যবস্থা করা হয়েছে।

কিন্তু শনিবার সকালেই খালেদা জিয়ারকে সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে সাবেক মহিলা ওয়ার্ডের পাশে দ্বিতল ভবনের দোতলায়। এ ভবনের নীচ তলায় আগে ছিল ডে কেয়ার সেন্টার। উপরের অংশে বন্দী নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হতো। সুত্র জানায়, নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারের এ ভবনটি তৈরি হয়েছিল দু’দশক আগে।

সুত্র জানায়, খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার রাজধানীর দামি হোটেল থেকেই সরবরাহ করা হচ্ছে। সূত্র : ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর