রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি নারীদের বোরকা পড়া লাগবে না‍!

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের একজন শীর্ষ ধর্মীয় নেতা বলেছেন, সেদেশে মেয়েদের ‘আবায়া’ বা বোরকা পরতেই হবে এমন কোন ব্যাপার নেই। মেয়েদের আব্রু বজায় রেখে পোশাক পরতে হবে, কিন্তু তার মানে এই নয় যে তাদের আবায়া পরতে হবে।

সৌদি আরবে মেয়েরা পা পর্যন্ত পুরো শরীর ঢেকে রাখা যে ঢিলেঢালা আচ্ছাদন ব্যবহার করে, তাকে আবায়া বলে। সেখানে আবায়া না পরে বাইরে যেতে দেখা যায় কম মহিলাকেই। সেখানে এটি পরা আইনত বাধ্যতামূলক। কিন্তু সৌদি আরবের ‘কাউন্সিল অব সিনিয়র স্কলারস’ বা সবচেয়ে বয়েজ্যোষ্ঠ ধর্মীয় চিন্তাবিদদের কাউন্সিলের সদস্য শেখ আবদুল্লাহ আল মুতলাক বলেছেন, এটার দরকার নেই।

সৌদি সমাজে যখন নানা রকম সংস্কারের চেষ্টা চলছে, তখনই একজন শীর্ষ ধর্মীয় নেতা এ ধরণের একটি ধর্মীয় ব্যাখ্যা হাজির করলেন। শেখ আবদুল্লাহ আল মুতলাক শুক্রবার বলেন, “মুসলিম বিশ্বের ৯০ শতাংশ মহিলাই ‘আবায়া’ পরেন না। কাজেই আমাদেরও উচিৎ হবে না মেয়েদের এটা পরতে বাধ্য করা।”

সৌদি আরবে এই প্রথম উচ্চ পদের কোন ধর্মীয় নেতার মুখে এরকম কথা শোনা গেল। তবে গত মাস থেকে দেশটিতে মেয়েদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি দেয়া হয়েছে

এদিকে তাঁর এই মন্তব্য ঘিরে ইতোমধ্যে অনলাইনে তীব্র বিতর্ক এবং আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার সমর্থনে কথা বলছেন। বিরোধিতাও করছেন অনেকে।

ট্যুইটারে মাশারি ঘামদি নামে একজন লিখেছেন, “আবায়া আমাদের অঞ্চলের একটা ঐতিহ্য। এটি কোন ধর্মীয় ব্যাপার নয়।”

তবে আরেকজন তীব্র বিরোধিতা করে লিখেছেন, “যদি একশো ফতোয়াও জারি করা হয় তারপরও আমি আামার আবায়া ছাড়বো না। মরলেও না। হে মেয়েরা, তোমরা এই ফতোয়ায় কান দিও না।”

সৌদি আরবে মেয়েরা যখন আবায়া না পরে বাইরে যায়, তখন অনেক সময় ধর্মীয় পুলিশ তাদের এসে ভর্ৎসনা করে। ২০১৬ সালে রিয়াদের রাস্তায় এক মহিলা তার আবায়া খুলে ফেলার পর পুলিশ তাকে গ্রেফতার করে। তবে সাম্প্রতিক বছরগুলিতে সৌদি আরবে মেয়েদের কেবলমাত্র কালো রঙের আবায়ার পরিবর্তে আর বিভিন্ন উজ্জ্বল রঙের আবায়া পরতে দেখা যায়।

লম্বা স্কার্ট বা জিন্সের সঙ্গে খোলা আবায়া পরাও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আধুনিক তরুণীদের মধ্যে। সৌদি আরবে গত কিছুদিন ধরেই পরিবর্তনের হাওয়া বইছে। গত বছর সেখানে বাণিজ্যিক সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। এ বছরের মার্চে সেখানে প্রথম সিনেমা হল খুলবে।

গত ডিসেম্বরে সেখানে প্রথম কোন গানের কনসার্টে মহিলা সঙ্গীত শিল্পীকে গান গাইতে দেখা গেছে। সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

আজ শপথ, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

বায়ো চেঞ্জ করেও নিজেকে ‘সাবেক’ পরিচয় দিতে নারাজ মমতা

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টিকে গ্রামের বাড়িতে দাফন, শোকে স্তব্ধ মাদারীপুর

কাপাসিয়ায় পরিবারের পাঁচ সদস্য হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি স্বামী

ঘরেই তৈরি করুন মজাদার সেমাই কাস্টার্ড

বেগুনি শাড়িতে নজর কাড়লেন মেহজাবীন, মুগ্ধ ভক্তরা

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

তুরস্ককে বাদ দিলে ইউরোপের ভবিষ্যৎ অপূর্ণ থাকবে: এরদোয়ান

রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ইডেন কলেজে গভীর রাতে ছাত্রীদের বিক্ষোভ

পুলিশ সপ্তাহ আজ, শেষ মুহূর্তে স্থগিত পদক প্রদান অনুষ্ঠান

পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা সরকারের অগ্রাধিকার

নাটকীয়তার অবসান, মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়