,

ফেসবুকে প্রশ্ন ফাঁসের অভিযোগে ১২ জন আটক

news-image

নিউজ ডেস্ক : চলমান এসএসসি পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্র সংগ্রহ করে ফেসবুক অ্যাকাউন্ট ও গ্রুপে ছড়িয়ে দেয়ার অভিযোগে ১২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাজধানীর ধানমন্ডি গভ. ল্যাবরেটরি স্কুলসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

নাম প্রকাশে না করার শর্তে ডিবি পুলিশের এক অতিরিক্ত উপ-কমিশনার বলেন, প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত ১২ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে।

তারা হলেন- ফাহিম, আল-আমিন, আমানুর, আহসান, সুজন, আবিদ, শাওন এবং জাহিদ। তবে তাদের পূর্ণাঙ্গ ঠিকানা বা তথ্য জানা যায়নি।

ডিবি সূত্রে জানা যায়, আটকরা পরীক্ষার্থীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায় করে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করতো। আর ফেসবুক গ্রুপে প্রশ্ন সরবরাহ করা চক্রের মূল হোতা হলো ফাহিম।

শিক্ষা ভবনের কর্মকর্তাদের দেয়া তথ্যানুযায়ী ফোন ট্র্যাক করে তাকে ধানমণ্ডি থেকে আটক করা হয়। আটকের পর তার ফেসবুক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করছে ডিবি পুলিশ। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আজ রোববার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর