,

রোহিঙ্গা ও বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় ইইউ প্রতিনিধিদল

news-image

রোহিঙ্গা ও বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সংসদের উচ্চ পর্যায়ের ৪টি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন। ৪টি প্রতিনিধি দলগুলো বাংলাদেশ সফরের পরপরই মিয়ানমার সফর করবে। ফলে রোহিঙ্গা ইস্যুতে টেকশই প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দিবে ইইউ। এমনটাই প্রত্যাশা করছে ঢাকা। শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায়। আগামী ১১-১৪ ফেব্রুয়ারি ইউরোপীয় পার্লামেন্টের এই প্রতিনিধি দলটির সফরের কথা থাকলেও এর মধ্যে দুটি দল ইতিমধ্যে ঢাকায় এসেগেছেন। আর বাকি দুইটি দল আগামীকাল রোবার ঢাকায় আসবেন।

ইইউ জানায়, ইইউ সংসদের চারটি প্রতিনিধি দলের মানবাধিকার, পররাষ্ট্র সম্পর্ক, দক্ষিণ এশিয়া ও পূর্ব-দক্ষিন এশিয় সম্পর্ক এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পর্কিত সংসদ সদস্যরা বাংলাদেশে আসছেন। মানবাধিকার সম্পর্কিত প্রতিনিধি দলটিতে পিয়ের আন্তোনিয় প্যানজেরি’র সভাপতিত্বে জোয়াচিম জিলার, সোরায়া পোস্ট এবং বারবারা লোচবিলার থাকছেন। পররাষ্ট্র সম্পর্কিত প্রতিনিধি দলে থাকছেন উরমাস পেটি এবং দক্ষিণ এশিয়া ও পূর্ব-দক্ষিন এশিয় সম্পর্ক বিষয়ক প্রতিনিধি দলে থাকছেন মার্ক টারাবেলা। আর দক্ষিন এশিয়া বিষয়ক সংসদিয় প্রতিনিধি দলে জিন ল্যামবার্টের নেতৃত্বে জেমস নিচোলসন, রিচার্ড কর্বেট, ওজিদ খান এবং সাজ্জাদ করিম।

ইইউ সূত্র জানায়, প্রতিনিধি দলটি কাল মঙ্গলবার কক্সবাজারে যাবেন রোহিঙ্গা পরিস্থিতি দেখতে। সেখান থেকে তিনটি দল মিয়ানমারের উদ্দেশ্যে রওয়ানা দিবেন মঙ্গলবার। সেখানে মিয়ানমারের সরকারের সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতির টেকশই সমাধান নিয়ে আলোচনা করবেন। শুধু দক্ষিন এশিয়া বিষয়ক সংসদিয় প্রতিনিধি দলে জিন ল্যামবার্টের নেতৃত্বে দলটি ১৩ ফেব্রুয়ারি ঢাকা চলে আসবেন। দক্ষিন এশিয়া বিষয়ক সংসদীয় প্রতিনিধি দলটি সফরের অভিজ্ঞতা নিয়ে আগামী ১৪ই ফেব্রুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জেষ্ঠ্য এক কর্মকর্তা বলেন, পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী প্রধানমন্ত্রীর সাথে ইটালী ও ভ্যাটিকান সফরে থাকায় ইইউ’র দক্ষিন এশিয়া বিষয়ক সংসদীয় প্রতিনিধি দলটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রীর আন্তর্জাতি সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর সঙ্গেও তাদের সাক্ষাতের কথা রয়েছে। বৈঠকগুলোতে রোহিঙ্গা ইস্যু ছাড়াও, আগামী নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায় নিয়েও আলোচনা হতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর