,

জমকালো আয়োজনে তৌসিফের বিয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : জমকালো আয়োজনের মধ্য দিয়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৌসিফ ও জারার পরিবারের কাছের আত্মীয় এবং বন্ধুরা। এর আগে দুপুরেই ঘরোয়া ভাবে তাদের আকদ হয়েছে। বিয়ের অনুষ্ঠানে আরও উপস্থিত হয়েছিলেন এই সময়ের ছোটপর্দার নির্মতা ও তারকারা।

অফ হোয়াইট শেরওয়ানি পড়েছিলেন তৌসিফ আর কনে জারা পরেছিলেন লাল লেহেঙ্গা। বেশ কিছুদিন চুটিয়ে প্রেম করার পরে তৌসিফ-জারার সম্পর্কটা গড়ালো বিয়েতে। খুশি দুজনেই।

তৌসিফ বললেন, ‘ আমরা সারা জীবন একসঙ্গে সুখে সাচ্ছন্দে যেনো কাটাতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

কনের পুরো নাম জান্নাতুল ফেরদৌস জারা। জারা লেখাপড়া করছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর বিবিএ বিভাগে। তৌসিফ জানিয়েছেন, সম্পর্কটা প্রেমের হলেও পারিবারিকভাবেই বিয়ের কথাবার্তা ঠিক হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি পার্টি সেন্টারে তৌসিফ-সুষমার গায়েহলুদ অনুষ্ঠান হয়েছে। বৌভাতের আয়োজন হবে ১২ ফেব্রুয়ারি।

২০১০ সালে মিডিয়াতে এলেও ২০১৩ সালের ভালোবাসা দিবসের নাটক ‘অল টাইম দৌড়ের উপর’-এ অভিনয় করে আলোচনায় উঠে আসেন তৌসিফ। এরপর ‘ল্যান্ড ফোনের দিনগুলোতে প্রেম’, ‘রোড ট্র্যাপ’, ‘রুমডেট’, ‘রাব্বু ভাইয়ের বউ’, ‘নাইন অ্যান্ড আ হাফ’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর