,

প্রশ্ন ফাঁসকারী সন্দেহে রাজশাহীতে নারী আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) গণিত পরীক্ষার প্রশ্নপত্রসহ এক পরীক্ষার্থীর মাকে আটক করে থানায় দেওয়া হয়েছে। রাজশাহীর পিএন সরকারি গার্লস স্কুলে এ ঘটনা ঘটে।

আজ শনিবার বেলা পৌনে ১০টার দিকে তাকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

জানা গেছে, সকাল ১০টা থেকে গণিত পরীক্ষা শুরু হয়। এর আগেই কেন্দ্রের সামনে বসে এক পরীক্ষার্থীকে প্রশ্ন সমাধান করে দিচ্ছিলেন ওই নারী। টের পেয়ে অন্য শিক্ষার্থীদের অভিভাবকরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি সরে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

মহানগরীর বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ এ বিষয়ে সাংবাদিকদের বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পিএন স্কুলে আসা অভিভাবকরা এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে। তবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। পরীক্ষার প্রশ্নপত্র পেলে তার সঙ্গে মিলিয়ে দেখা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর