,

রোহিঙ্গাদের খবর নিতে কক্সবাজারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

news-image

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে ও খবর নিতে কক্সবাজারে পৌঁছেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি দলের বহরটি কক্সবাজার বিমানবন্দর থেকে পর্যটন এলাকার মেরিন ড্রাইভ সড়ক দিয়ে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রাওনা দেয়।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

সূত্র জানায়, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি দলটি পর্যটন এলাকার মেরিন ড্রাইভ সড়ক দিয়ে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রাওনা দিয়েছে।

বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এই প্রতিনিধিদলের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া কথা রয়েছে। সেখানে মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বিকাল ৩টার দিকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, দুদিনের সফরে শুক্রবার বাংলাদেশে আসেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর