,

ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণ, তিন ক্রিকেটার নিহত

news-image

স্পোর্টস ডেস্ক : খেলা চলাকালীন ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণে আফগানিস্তানের তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন। তাদের সঙ্গে আহত হয়েছেন আরও ছয়জন দর্শক।

আফগানিস্তানের নানগারহার প্রদেশে দুটি ভিন্ন মাঠে এ বোমা হামলায় তিন স্থানীয় ক্রিকেটারের মৃত্য হয়। পূর্ব নানগারহার প্রদেশ গভর্ণরের মূখপাত্র আতাউল্লাহ খোগানি এ কথা জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার ক্রিকেটররা একটা লোকাল ম্যাচ খেলতে মাঠে নেমেছিল এবং দর্শকরা তা উপভোগ করছিল। এসময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।’

ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণের এই ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার। স্থানীয় এক প্রীতি ম্যাচ চলাকালীন বাটি কট জেলায় তিন ক্রিকেটারের মৃত্যু হয়। এছাড়া ওই হামলায় দুইজন দর্শক আহত হন।

আফগানিস্তানে ক্রিকেট মাঠে এমন হামলার দায় এখনও পর্যন্ত কোনো সন্ত্রাসী গ্রুপ স্বীকার করেনি। তবে নানগাহার প্রদেশে তালেবান এবং ইসলামি সেস্টের মতো সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম চালু রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর