,

তামিমের পর ফিরলেন ইমরুল

news-image

স্পোর্টস ডেস্ক : জিততে হলে ইতিহাস গড়তে হবে বাংলাদেশকে। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হল না স্বাগতিকদের। ৪৯ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসেছে তারা।

দলীয় ৩ রানে দিলরুয়ান পেরেরার এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফেরেন তামিম ইকবাল। এ নিয়ে ঢাকা টেস্টে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন ড্যাশিং ওপেনার। অধারাবাহিকতার খোলস থেকে বের হতে পারেননি ইমরুল কায়েসও। দলীয় ৪৯ রানে রঙ্গনা হেরাথের শিকার হয়ে ফেরেন এ বাঁহাতি ওপেনার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫০/২। এখনও জিততে দরকার ২৮৯ রান। মুমিনুল হক ৩০ ও মুশফিকুর রহিম শূন্য রান নিয়ে ব্যাট করছেন। বেশ চড়া হয়ে খেলছেন পয়েট অব ডায়নামো। সেখানে সাবধানী শুরু করেছেন মিস্টার ডিপেন্ডেবল।

এ টেস্টে জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। চতুর্থ ইনিংসে কখনও ৩ শতাধিক রান তাড়া করে জেতেনি টাইগাররা। জিততে হলে তাই করে দেখাতে হবে মাহমুদউল্লাহর দলকে। ২০০৯ সালে সেন্ট জর্জেসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২২৬ রানে অলআউট হয় শ্রীলংকা। এতে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৩৯।

৮ উইকেটে ২০০ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামে শ্রীলংকা। ২৬ রান তুলতেই বাকি ২ উইকেট হারায় সফরকারীরা। ২টি উইকেটই নেন তাইজুল ইসলাম। দলীয় ২২৬ রানে পরপর ২ বলে তিনি ফেরান লাকমল (২১) ও হেরাথকে। লংকানরা সবকটি উইকেট হারিয়ে ফেলায় হ্যাটট্রিকের সুযোগ রয়েছে তার। ১৪৫ বলে ১০ চারে ৭০ রানের বীরোচিত ইনিংস খেলে অপরাজিত থাকেন রোশেন সিলভা।

বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ উইকেট ঝুলিতে ভরেছেন মেহেদী হাসান মিরাজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর