,

শাহজালালে বিপুল পরিমাণ ভায়াগ্রা ও বিদেশি সিগারেট জব্দ

news-image

অনলাইন প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৭৫ প্যাক ভায়াগ্রা স্প্রে ভিগা ও ২৮ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।

কুয়েত থেকে আসা একটি ফ্লাইটে করে গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে এসব ভায়াগ্রা ও সিগারেট আনা হয়।

জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। পরে ৪নং বেল্ট থেকে ০২টি লাগেজ পরিত্যক্ত অবস্থায় শুল্ক গোয়েন্দারা আটক করে।

পরবর্তীতে কাস্টমস হলে রাত ২টায় বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজ দুটি খুলে ৭৫ প্যাক ভায়াগ্রা স্প্রে ভিগা ও ২৮ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, আমদানি নীতি আদেশ অনুযায়ী ভায়াগ্রা আমদানির সপক্ষে অনুমতি নিতে হয়। অন্যদিকে সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না।

সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করছে গোয়েন্দারা। পণ্যের শুল্ককরসহ আটক পণ্যের মূল্য প্রায় ১১,০০,০০০ টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর