,

বাংলাদেশকে করতে হবে ৩৩৯ রান (সরাসরি ভিডিও)

news-image

প্রথম ইনিংসে লঙ্কানদের সংগ্রহ ২২২। এর জবাবে লঙ্কান বোলারদের মোকাবেলা করতে যেয়ে মাত্র ১১০ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে ম্যাচ অনেকটা কঠিন হয়ে এসেছে টাইগারদের জন্য। ইতোমধ্যে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৩৩৮ রানের লিড জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩৩৯ রান। চলছে ম্যাচের তৃতীয় দিন।

ম্যাচে যে বোলারদের মোকাবেলা করে প্রথম ইনিংসে মাত্র ১১০ রানেই গুটিয়ে গেছে টাইগাররা। সেই বোলারদের মোকাবেলা করে ৩৩৯ রান করতে পারবে কি না এটাই এখন দেখার বিষয়।

গতকাল ম্যাচ শেষে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কণ্ঠে এমনটাই শোনা গেল। তার মতে, দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি ভালো করতে পারে তাহলে জয় পাওয়া সম্ভব।

আজ ম্যাচের তৃতীয় দিনে ৮ উইকেটে ২০০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা দল। শ্রীলঙ্কা টেনেটুনে একটা বড় স্কোরই দাঁড় করাতে পেরেছে। গতকাল ২২ রানের জুটি গড়ে দিনশেষ করেছিলেন রোশান ডি সিলভা ও সুরাঙ্গা লাকমাল। আজ সকালে আরো ২৬ রানসহ মোট ৪৮ রানের জুটি গড়েন এদুজন। তাইজুল ইসলাম আজ ব্যক্তিগত প্রথম ওভারেই পরপর দু’বলে লাকমাল ও হেরাথকে ফিরিয়ে ২২৬ রানেই গুটিয়ে দেন লঙ্কান ইনিংসকে।তাইজুল মোট ৪টি, মুস্তাফিজ ৩টি, মিরাজ ২টি ও রাজ্জাক ১টি উইকেট নেন। রোশান সিলভা ৭০ রানে অপরাজিত থাকেন।

৩৩৯ রানে জয়ের লক্ষ্যে ক্রিজে নেমেছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ৩ রানেই ফিরে যান তামিম। দলীয় ৪৯ রানে ১৭ রান করে ফিরে যান ইমরুল কায়েস। এরপর মুশফিক ও মুমিনুল একটু দেখে শুনে লাঞ্চ পর্যন্ত নিয়ে যান। তবে লাঞ্চ থেকে ফিরে তৃতীয় ওভারেই দলকে বিপদে ফেলে ৩৩ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন ভরসার প্রতীক মুমিনুল হক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান। ২ রানে তামিম ও ১৭ রানে ইমরুল কায়েস ফিরে যান। মুশফিক ৭ ও লিটন দাস ১ রানে ক্রিজে আছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর