,

ভারতীয়দের মধ্যে সেরা প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড ছাপিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার পদাঙ্ক এখন হলিউডে। ভারতের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক এই তারকার ভক্ত রয়েছে বিশ্বব্যাপী। সম্প্রতি এমনই প্রমাণ মিললো।

সোশ্যাল মিডিয়া ‘লিঙ্কডইন’র প্রকাশিত তালিকায় ২০১৮ সালের সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে শীর্ষ ২৫-এ জায়গা করে নিয়েছেন ‘কোয়ান্টিকো’ খ্যাত এই তারকা। ৭৮.৮ মিলিয়ন স্কোর পেয়ে তিনি এ অবস্থান অর্জন করেছেন।

৫০০ জনের এ তালিকায় আরও রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হলিউড অভিনেতা ডোয়াইন জনসন, সংগীতশিল্পী সেলেনা গোমেজ, রিহানা, অপরাহ উইনফ্রে, রিচার্ড ব্রান্সন এবং বিল গেটসের মতো ব্যক্তিরা।

এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, এই তালিকা নিয়ে আমি চিন্তিত নই। তবে এটি খুব ভালো খবর যে এতো বড় মানুষদের সঙ্গে আমার নাম যুক্ত হয়েছে। আমি বিশ্বের সবার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। এটি জেনে ভালো লাগছে যে মানুষও আমার সঙ্গে যুক্ত হতে চান।

আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র তৃতীয় মৌসুমের কাজ করছেন প্রিয়াঙ্কা। ১৩ পর্বের এই নতুন সিজন এপ্রিল থেকে প্রচারিত হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর