,

দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন চান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ জানালেও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন ‘দ্রুত করার পক্ষে’ মত জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই অভিমত ব্যক্ত করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রত্যাবাসন প্রক্রিয়া দেরি হলে এই ইস্যু হয়ত জটিল হবে

বরিস জনসনের সঙ্গে সহমত প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারের নেত্রী অং সাং সুচির রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

এছাড়া মিয়ানমার কর্তৃপক্ষের জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিদের প্রত্যাবাসন প্রক্রিয়া পর্যবেক্ষণের সুযোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

মিয়ানমারে সেনাবাহিনীর সহিংসতার মুখে গত ২৫ অগাস্ট থেকে বাংলাদেশে পালিয়ে আসা সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসনে গত মাসে মিয়ানমারের সঙ্গে চুক্তি করে সরকার। এরপর জাতিসংঘের মহাসচিব বান কি মুনসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়।

নির্যাতনের ক্ষত নিয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের এখনই সেখানে ফেরত পাঠানো সময়োচিত সিদ্ধান্ত হবে না বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বলা হয়।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য ‘বোঝা’। মানবিক কারণে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে।

রোহিঙ্গাদের দুর্দশার কথা উল্লেখ করে তাদের দ্রুত স্বদেশে ফিরে যাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোয় এবং তাদের ‘সম্মানজনক’ প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়ায় শেখ হাসিনার প্রশংসা করেন বরিস জনসন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর