,

মঙ্গলের কক্ষপথ হারিয়েছে এলন মাস্কের গাড়ি, সেরেস গ্রহাণুতে ধাক্কার শঙ্কা

news-image
পৃথিবীর প্রতিবেশী লাল গ্রহ মঙ্গলের কক্ষপথ হারিয়ে সাঁই সাঁই করে মহাকাশে ছুটছে এলন মাস্কের রেড চেরি টেসলা স্পোর্টস্টার গাড়িটি। গাড়িটার কোনো ‘দোষ-ত্রুটি’ ছিল না। পৃথিবীর মাটি থেকে উৎক্ষেপণের সময় যার মাথায় চেপে মহাকাশে পাড়ি জমিয়েছিল সেই ‘টেসলা’ গাড়ি, এলন মাস্কের কোম্পানি ‘স্পেস-এক্স’ এর বানানো সেই ‘ফ্যালকন হেভি’ রকেটের একটি ইঞ্জিনেই ঘটেছিল সামান্য গোলমাল।
‘স্পেস-এক্স’ এর কর্ণধার এলন মাস্কই টুইট করে জানিয়েছেন এই খবর। ঢিল ছুড়ে বহু দূরে পাঠাতে গেলে যেমন হাতের জোরের দরকার হয়, ঠিক তেমনই মহাকাশে পৃথিবীর দূর-দূরান্তের বা এই সৌরমণ্ডলের অন্য কোনো গ্রহের কোনো না কোনো কক্ষপথে কোনো মহাকাশযানকে ছুড়ে দেয়ার জন্য সব রকেটেই থাকে ‘বুস্টার’। তাতে থাকে একটি নির্দিষ্ট পরিমাণ জ্বালানি। সেই জ্বালানিই ঠেলেঠুলে বিভিন্ন কক্ষপথে পাঠিয়ে দেয় মহাকাশযানকে।
কিন্তু সেই ‘জোর’টা এবার অনেকটাই বেশি হয়ে গেছে। এত বেশি যে, ‘ফ্যালকন হেভি’ রকেটের মাথায় চাপানো সেই ‘টেসলা’ তার লক্ষ্য ভুলে সাঁই সাঁই করে ছুটে চলেছে মঙ্গল আর বৃহস্পতির মধ্যে থাকা গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্টারয়েড বেল্টের দিকে।
কাকে গিয়ে সেই গাড়ি ধাক্কা মারবে, তা কেউই জানেন না। তবে যে দিকে যে গতিবেগে মহাকাশে ছুটে চলছে সেই গাড়ি, তাতে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, সেই ‘টেসলা’ গাড়ি প্রথমে পৌঁছবে গ্রহাণুপুঞ্জের অন্যতম সদস্য গ্রহাণু ‘সেরেস’ এ। দ্য আটলান্টিক।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর