,

‘আমরা ব্যর্থতা ভুলে যেতে চাই’

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টের দুই দিনে পুরোপুরি বোলারদের আধিপত্য বজায় ছিল। দুই দিনে ২৮টি উইকেট তুলে নিয়েছেন বোলাররা। তবে মিরপুরের বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় এখন চালকের আসনে লঙ্কানরা। দ্বিতীয় দিনে এসে ৩১২ রান লিড নিয়েছে হাথুরুর শিষ্যরা। এখনো হাতে রয়েছে ২টি উইকেট। কাল লাকমাল ও রোশান যা যোগ করবেন তাই তাদের জন্য বোনাস।

তবে প্রথম ইনিংসে ১১০ রানে অলআউট হওয়া বাংলাদেশকে নিয়ে এখনো আশাবাদী তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন, ‘আমাদের আত্মবিশ্বাস আছে, সকালে দ্রুত উইকেট তুলে নেওয়ার পর ওরা যে রান করুক, সেটা তাড়া করতে হবে। স্বাভাবিক খেলা খেলতে পারলেই ব্যাটসম্যানরা সফল হবে। প্রথম ইনিংসের ব্যর্থতা আমরা ভুলে যেতে চাই। এখন আমাদের লক্ষ্য ওরা যত রানের লক্ষ্য দেবে সেটা টপকানো।

মিরাজ আরও জানান, লঙ্কানদের মাটিতে ২০০ রান টপকাতে পারলে দেশের মাটিতে এই লিডও তাড়া করা সম্ভব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর