,

খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ও ছাত্রদল সভাপতি রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস ও ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশে। পুলিশের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন গতকাল বৃহস্পতিবার বকশীবাজার বিশেষ জজ আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে এবং নয়াপল্টন থেকে রাজীব আহসানকে গ্রেপ্তার করে পুলিশে। আজ বিকেলে পৃথক আবেদনে পুলিশ ১০ দিনের করে রিমান্ড চেয়ে তাঁদের আদালতে পাঠান।

শুনানির পর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার শিমুল বিশ্বাসকে পাঁচ দিনের এবং আরেক মহানগর হাকিম মাজহারুল ইসলাম রাজীব আহসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

শিমুল বিশ্বাসকে শাহবাগ থানার এবং রাজীব আহসানকে মতিঝিল থানায় পুলিশের করা নাশকতা মামলার আসামি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর