,

গাইবান্ধায় আফরুজা ব্রাহ্মণবাড়িয়ায় ফরহাদ আওয়ামী লীগের মনোনয়ন পেলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আফরুজা বারী এবং ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচনে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।

ব্রাহ্মণবাড়িয়া-১ ও গাইবান্ধা-১ সংসদীয় আসনের উপনির্বাচন হবে আগামী ১৩ মার্চ। তফসিল অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। যাচাই-বাছাই হবে ১৬ ফেব্রুয়ারি। আর ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হক এবং সংসদ সদস্য গোলাম মোস্তফার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জের) আসন দুটি শূন্য হলে উপনির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়।
গাইবান্ধা-১ আসনে ক্ষমতাসীন দলের মনোনয়ন পাওয়া আফরুজা বারী ওই আসনের প্রয়াত সাংসদ মনজুরুল ইসলাম লিটনের বোন। আর সংগ্রাম ছাত্রলীগের সাবেক নেতা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর