,

ইসরাইলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব

news-image

ইহুদিবাদী ইসরাইলগামী বিমানগুলোকে নিজের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়েছে সৌদি আরব। যুবরাজ মুহাম্মাদ বিন সালমান গত এক বছর আগে ইসরাইলের সঙ্গে সম্পর্ক জোরদার করার যে উদ্যোগ নিয়েছেন তারই আওতায় ইসরাইলকে এ সুযোগ দেয়া হয়েছে।

ইসরাইলের গণমাধ্যম বুধবার জানিয়েছে, রিয়াদ সরকার ভারতের এয়ার ইন্ডিয়াকে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে তেল আবিবে সরাসরি বিমান পরিচালনার অনুমতি দিয়েছে। এর ফলে ভারত থেকে তেল আবিব পৌঁছাতে আড়াই ঘণ্টা সময় বেঁচে যাবে।

বর্তমানে মুম্বাই ও তেল আবিবের মধ্যে ফ্লাইট পরিচালনা করে ইসরাইলের বিমান সংস্থা এল আই এবং ইয়েমেনের দক্ষিণে লোহিত সাগরের ওপর দিয়ে এসব বিমান চলে। তাতে গন্তব্যে পৌঁছাতে বিমানগুলোর আট ঘণ্টা সময় লাগে। আগামী মার্চ মাস থেকে নতুন চুক্তি কার্যকর হবে এবং এয়ার ইন্ডিয়ার বিমান সৌদি থেকে জ্বালানি নিতে পারবে। পাশাপাশি বিমানের টিকেটের দামও কমাবে সংস্থাটি।

নতুন রুটে বিমানের ফ্লাইট পরিচালনার জন্য এয়ার ইন্ডিয়াকে বড় অংকের অর্থ দেবে ইসরাইল এবং বিনিময়ে ভারত থেকে ইসরাইলে বিপুলসংখ্যক পর্যটক যাবেন বলে আশা করছে তেল আবিব। তবে এ খবর অস্বীকার করেছেন সৌদি আরবের বেসামরিক বিমান পরিচালনা কর্তৃপক্ষের মুখপাত্র।

গত ৭০ বছর ধরে সৌদি আরব নিজের আকাশসীমার ওপর দিয়ে ইসরাইল অভিমুখে বিমান চলাচল নিষিদ্ধ করে রেখেছে। এ অবস্থায় ইসরাইলি গণমাধ্যমের এ খবর যদি সত্য হয় তাহলে ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে। দুই পক্ষ বেশ আগে থেকেই গোপনে সম্পর্ক উন্নয়নের কাজ করে আসছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর