,

মালদ্বীপ-রোহিঙ্গা ইস্যুতে ট্রাম্প-মোদির ফোনালাপ

news-image

মালদ্বীপের রাজনৈতিক সঙ্কট এবং অন্যান্য ইস্যু নিয়ে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলাপকালে তারা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা এবং সমৃদ্ধি বৃদ্ধি করতে একত্রে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেছেন।

হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন ইস্যু নিয়ে দুদেশের রাষ্ট্রপধানরা কথা বলেন।

ফোনালাপে মালদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোদি এবং ট্রাম্প। এমন পরিস্থিতিতে সেখানে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতি জোর দিয়েছেন তারা।

রোহিঙ্গা সঙ্কট নিয়েও কথা বলেছেন এই দুই নেতা। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানে সেখান থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৬ লাখ ৮০ হাজার রোহিঙ্গা মুসলিম।

ফলে বাংলাদেশের অর্থনীতিতে তা নজিরবিহীন চাপ তৈরি করেছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ এবং মিয়ানমার সরকারের মধ্যে একটি চুক্তি হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র মনে করে রোহিঙ্গাদের ফিরিয়ে দেয়ার এটা সঠিক সময় নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর