,

খালেদা জিয়ার রায়-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে জাতিসংঘ

news-image

নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ।

সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশের সব রাজনৈতিক পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

ঢাকায় রায় ঘোষণার পর স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে গুতেরেসের মুখপাত্র ফারহান হক এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

ভারতীয় সংবাদ সংস্থা ইন্দো এশিয়া নিউজ সার্ভিস-আইএএনএসের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিফিংয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারহান বলেন, খালেদা জিয়ার রায়ের পর উদ্ভূত পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। সম্পূর্ণ ঘটনাবলি মূল্যায়নের পর আমরা এ বিষয়ে কিছু বলতে পারব বলে আশা করছি।

তিনি বলেন, নির্বাচনে কী প্রভাব পড়বে, তা নিয়ে আগভাগে কিছু বলা ঠিক হবে না। কিন্তু সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাচ্ছি।

ফারহান হক বলেন, আমরা সব পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানাই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর