,

খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ে সরকারের হাত নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

ঢাকা (উত্তর) প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ে সরকারের কোন হাত নেই। বিচারকরা স্বাধীনভাবে তাদের রায় প্রদান করেছেন। বাংলাদেশে যেই দুর্নীতি করুক না কেন তাকেই বিচারের আওতায় আসতে হবে।

শুক্রবার সকালে উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে আয়োজিত সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জঙ্গীবাদ প্রসঙ্গে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গীবাদ, সন্ত্রাস ও দুর্নীতির কোন স্থান নেই।

অনুষ্ঠানে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা উত্তর ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ, এস.এম আলম ও সালাহউদ্দিন আহমেদ খোকা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর