,

ভালেন্সিয়াকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : ভালেন্সিয়াকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে উঠল প্রতিযোগিতার সর্বোচ্চ ২৯ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ফাইনালে বার্সেলোনাৎ প্রতিপক্ষ প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন সেভিয়া।

বৃহস্পতিবার রাতে ভালেন্সিয়ার মাঠে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ২-০ গোলে জেতে বার্সেলোনা। প্রথম লেগে ক্যাম্প নুইয়ে ১-০ গোলে জয় পায় এরনেস্তো ভালভেরদের দল। যার ফলে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠল।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও কোন দলই গোলের দেখা পাইনি। দ্বিতীয়ার্ধের শুরুতে আন্দ্রে গোমেসকে তুলে নিয়ে কুতিনিয়োকে নামান বার্সেলোনা কোচ। লিভারপুল ছেড়ে আসা ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার ৪৯তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা সুয়ারেসের বাড়ানো ক্রসে স্লাইড করে নেওয়া শটে বল জালে জড়ান। বার্সেলোনার জার্সিতে এটি তার প্রথম গোল।

ম্যাচের ৮২তম মিনিটে সুয়ারেসের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে ঠিকই ব্যবধান দ্বিগুণ করে নেয় দলটি। উরুগুয়ের এই ফরোয়ার্ডের বাড়ানো বল ইভান রাকিতিচ ঠিকানায় পৌঁছে দেন। এর ফলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর