,

সিলেটে ত্রিমুখী সংঘর্ষ: বিএনপি-ছাত্রদলের ২০০ নেতাকর্মী আসামি

news-image

সিলেট প্রতিনিধি : দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের প্রতিবাদে পুলিশ ও আওয়ামী লীগের সাথে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপি-ছাত্রদলের প্রায় ২০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

শুক্রবার সকালে উপ-পরিদর্শক (এসআই) অনুপ চৌধুরী বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার ওসি গৌসুল হোসেন।

তিনি জানান, মামলায় ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে খালেদা জিয়ার রায়ের পর বিএনপি নেতাকর্মীরা সিলেটের আদালত এলাকা থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিএনপি নেতাকর্মীরা।

প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর