,

অস্ত্রোপচারের পরেও হাঁটতে পারবেন না জয়সুরিয়া, তবে…

news-image

স্পোর্টস ডেস্ক : একসময় বোলারদের সাক্ষাৎ আতঙ্ক ছিলেন। তবে বর্তমানে সেই দাপট থেকে বহু দূর গ্রহের বাসিন্দা শ্রীলঙ্কান কিংবদন্তি সানাৎ জয়সুরিয়া। ক্রিজে অবিশ্বাস্য ক্ষিপ্রতা ও ফুটওয়ার্কের জন্য বিশ্বক্রিকেটে উঠতি প্রতিভাদের কাছে সাক্ষাৎ আদর্শ ছিলেন তিনি। কিন্তু তিনি এখন হাঁটতেও পারেন না। অদূর ভবিষ্যতে হাঁটতে পারবেন, সেই সম্ভবনাও কম।

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছিলেন। সেই জন্য অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ত্রোপচারও করেছেন তিনি। তবে অস্ত্রোপচার করার পরেও সম্ভবত হাঁটতে পারবেন না জয়সূর্য। সম্প্রতি মেলবোর্নের অ্যাভেনিউ হাসপাতালে জটিল সার্জারি হয় লঙ্কান মহাতারকার। তারপরে তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেছেন।

হাঁটুতে সফল অপারেশন হলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি জয়সুরিয়া। এরপরেই শ্রীলঙ্কা ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান পুরোপুরি ফিট হয়ে ওঠার জন্য ভারতের মুখাপেক্ষী হলেন। ভারতীয় জাতীয় দলের সাবেক অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন সংবাদমাধ্যমেই জয়সুরিয়ার দুরবস্থার কথা জানতে পারেন। এরপর আজহারউদ্দিন ‘বন্ধু’ জয়সুরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করে আয়ুর্বেদ চিকিৎসা করার পরামর্শ দেন। আজহারই কিংবদন্তি ব্যাটসম্যানকে বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক প্রকাশ ইন্ডিয়ান টাটার বিষয়ে বলেন।

বহু তারকা এই চিকিৎসক প্রকাশ টাটার শরণাপন্ন হয়েছে অতীতে। এই তালিকায় রয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তীর মতো সুপারস্টার তারকারাও। ইতিমধ্যেই তারকার চিকিৎসার উদ্দেশে শ্রীলঙ্কা রওনা দিয়েছেন নামি এই আয়ুর্বেদ চিকিৎসক। সম্ভবত, চলতি মাসের ১০ তারিখ থেকে চিকিৎসা শুরু হবে। কিছুদিন আগেই ক্রাচ পায়ে জয়সুরিয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। অনেকেই বিধ্বংসী ব্যাটসম্যানের শোচনীয় অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর