,

এখনও রোহিঙ্গা নিধন অভিযান চালাচ্ছে সেনাবাহিনী

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারের সেনাবাহিনী এখনও রোহিঙ্গা নিধন অভিযান অব্যাহত রেখেছে। ক্ষুধা, জোরপূর্বক অপহরণের ভয়, সম্পদ ছিনিয়ে নেয়া ও ধর্ষণের ভীতি প্রদর্শন করে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম তাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে তারা। বৃহস্পতিবার মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগ করেছে মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

লন্ডনভিত্তিক সংস্থাটি জানিয়েছে, রোহিঙ্গাদের জীবন দুঃসহ করে তুলতে নির্বিচারে নিপীড়ন, অপহরণ ও পরিকল্পিত উপায়ে ক্ষুধার্ত রাখছে মিয়ানমার কর্তৃপক্ষ। অসহনীয় যন্ত্রণা ভোগ করতে না পেরে রোহিঙ্গারা যাতে মিয়ানমার ছাড়তে বাধ্য হয় সে লক্ষ্যেই এমন উপায় বেছে নিয়েছে দেশটি।

বুধবার এক বিবৃতিতে অ্যামনেস্টি বলছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযান এখনও অব্যাহত আছে। গত আগস্টের শেষের দিকে শুরু হওয়া সহিংস এ অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬ লাখ ৯০ হাজার রোহিঙ্গা মুসলিম মিয়ানমার ছেড়ে বাংলাদেশে পালিয়েছে। অ্যামনেস্টি বলছে, বাংলাদেশে পালানোর পথে তল্লাশি চৌকিগুলোতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা রোহিঙ্গাদের মালামাল ছিনিয়ে নিচ্ছে। নারী ও তরুণীদের গ্রাম থেকে তুলে নিয়ে যাচ্ছে। ছড়িয়ে পড়ছে আতঙ্ক।

এদিকে রোহিঙ্গারা মিয়ানমার ছেড়ে পালানোর প্রধান কারণ হিসেবে খাদ্য সংকটের কথা বলছে। রাখাইনের বুথিডংয়ের পাশের একটি গ্রামের ৩০ বছর বয়সী বাসিন্দা দিলদার বেগম অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে বলেন, ‘আমরা খাবার পাচ্ছিলাম না। আর এ কারণেই আমরা পালিয়েছি।’

অ্যামনেস্টি বলছে, রোহিঙ্গাদের ধান ক্ষেতে, বাজারে যেতে বাধা দিচ্ছে নিরাপত্তা বাহিনী। এমনকি মানবিক ত্রাণ তৎপরতাও চালাতে দিচ্ছে না। যে কারণে সেখানে বড় ধরনের খাদ্য সংকট দেখা দিয়েছে। গত ডিসেম্বর এবং জানুয়ারিতে রাখাইন থেকে পালিয়ে এসেছেন এমন ১১ রোহিঙ্গা পুরুষ ও আট নারীর সাক্ষাৎকারের ভিত্তিতে এসব তথ্য জানিয়েছে লন্ডনের এ মানবাধিকার সংস্থা।

এদিকে আগস্টে শুরু হওয়া রোহিঙ্গাদের ওপর মিয়ানামার সেনাবাহিনীর অভিযানের বিষয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনার ফিলিপ্পো গ্রান্ডির তৈরি প্রতিবেদনের শুনানি হবে নিরাপত্তা পরিষদে। এক কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ আট দেশের আহ্বানে লাখ লাখ রোহিঙ্গা মুসলিমদের ভাগ্য নিয়ে আলোচনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক হচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে। রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদের তিন স্থায়ী রাষ্ট্রের সঙ্গে সমর্থন দিয়েছে সুইডেন, পোল্যান্ড, নেদ্যারল্যান্ডস, কাজাখস্তান ও নিরক্ষীয় গিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর