,

বিশ্বের সবচেয়ে বড় জুলুমবাজ মার্কিন সরকার : খামেনি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, মার্কিন সরকার হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জুলুমবাজ ও নিষ্ঠুর সরকার। তারা নৃশংস সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের চেয়েও খারাপ।

বৃহস্পতিবার জাতীয় বিমান বাহিনী দিবস উপলক্ষে বিমান বাহিনীর কমান্ডার ও সদস্যদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সর্বোচ্চ নেতা আরও বলেছেন, আমেরিকাই দায়েশ সৃষ্টি করেছে। আর এই সত্য কথাটি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার নির্বাচনী প্রচারণার সময় স্বীকার করেছেন।

খামেনি বলেন, আমেরিকা দায়েশকে সৃষ্টির পর এই সন্ত্রাসী গোষ্ঠীকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে। কিন্তু মার্কিন সরকার আন্তর্জাতিক অঙ্গনে এই প্রচার চালায় যে, তারা মানবাধিকার, প্রাণী অধিকার ও মজলুমদের অধিকার রক্ষার পক্ষে। বর্তমান মার্কিন প্রেসিডেন্টের দায়েশ সংক্রান্ত বক্তব্য তাদের অপকর্মের বিষয়টি সবার সামনে আরও স্পষ্ট করে দিয়েছে।

তিনি বলেন, ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে ৭০ বছরের জুলুম-নির্যাতনের প্রতি সমর্থন এবং ইয়েমেনের নিরপরাধ মানুষ হত্যায় সহযোগিতার ঘটনা মার্কিন সরকারের জুলুমের স্পষ্ট প্রমাণ।

সর্বোচ্চ নেতা বলেন, ইরানের ইসলামি বিপ্লবকে ক্ষতিগ্রস্ত করতে শত্রুরা সব ধরনের উপায় অবলম্বন করছে। তারা নিষেধাজ্ঞার পাশাপাশি সাইবার স্পেসকেও ব্যবহার করছে। এসবের মাধ্যমে ইসলামি বিপ্লবের ওপর থেকে মানুষের আস্থা ধ্বংস করতে চায়। কিন্তু শত্রুরা এ ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, শত্রুদের সব অপচেষ্টা সত্ত্বেও ইসলামি বিপ্লব অটুট রয়েছে এবং ক্রমেই তা আরও জোরদার হচ্ছে।

আগামী ১১ ফেব্রুয়ারি রবিবার ইসলামি বিপ্লব দিবসের শোভাযাত্রায় মানুষের সমাগম অতীতের চেয়েও বেশি হবে বলে তিনি জানান।

খামেনি বলেন, সেদিন সবাই আসবে। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইমাম খোমেনি (রহ.)’র নেতৃত্বে ইসলামি বিপ্লব চূড়ান্ত বিজয় অর্জন করে।

এ জাতীয় আরও খবর

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন