,

খানদের রেকর্ড গুঁড়িয়ে দিলেন রণবীর সিং

news-image

বিনোদর ডেস্ক : মাত্র বত্রিশেই ভেঙে দিলেন সবার সব রেকর্ড। ‘পদ্মাবত’-এর পর রণবীর সিং-কে বলিউডের ‘বেতাজ বাদশা’ বললেও অত্যুক্তি হয় না। অবাক লাগছে শুনে? ভাবছেন শাহরুখ, সালমান, আমির, অক্ষয়রা থাকতে রণবীর সিং কীভাবে রেকর্ড ভাঙলেন?

এক প্রতিবেদনে প্রকাশ, রণবীরের বয়স বর্তমানে ৩২ বছর। আর এই বয়সেই তার সিনেমা ২০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে। অর্থাৎ, শাহরুখ, সালমান কিংবা আমির কিংবা অক্ষয়ের একাধিক সিনেমা ২০০ কোটির ক্লাবে থাকলেও, তারা কেউই এত কম বয়সে ওই নির্দিষ্ট অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। পারেননি শাহিদও। আর সেই কারণেই বলিউডের খানদের পিছনে ফেলে ‘পদ্মাবত’ দিয়ে এক নতুন রেকর্ড তৈরি করে ফেলেছেন রণবীর সিং।

এদিকে ‘পদ্মাবত’ মুক্তির আগে থেকে সিনেমা নিয়ে একাধিক বিতর্ক হলেও, রণবীর সিং, দীপিকা পাডুকন এবং শাহিদ কাপুরের সিনেমা মুক্তির পর চড়চড়িয়ে এগোতে শুরু করে। ফলে মুক্তির পর প্রথমে ৪ রাজ্যে বন্ধ থাকা সত্ত্বেও কয়েক দিনের মধ্যেই ২০০ কোটির ক্লাবে পৌঁছে যায় সঞ্জয় লীলা বনশালির সিনেমা। আর তাতেই রেকর্ড তৈরি করে ফেলেন রণবীর সিং।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর