,

রায় নিয়ে লাফালাফির প্রয়োজন নেই : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রায় নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই। বাড়াবাড়ি, লাফালাফি ও মাতামাতির কোনো প্রয়োজন নেই।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ঠান্ডা মাথায় সতর্কভাবে, রাজনৈতিকভাবে রাজনৈতিক দল হিসেবে পরিস্থিতি মোকাবিলা করব।’ তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থা কঠোর অবস্থানে রয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সতর্ক অবস্থায় আছে। আগামী দিনগুলোতে তারা আরও সতর্ক থাকবে। তবে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করতে হবে। রাজনৈতিকভাবে কোনো প্রতিবাদ হলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ জবাব দেবে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ে এটিই শেষ কথা নয়। এরপরে হাইকোর্ট, তারপরে আপিল বিভাগ এবং রিভিউয়ের সুযোগ আছে। এখনো তিনটি ধাপ পার হওয়ার সুযোগ আছে। তিনি বলেন, একদিকে বিএনপি ধৈর্য ধরার কথা বলছে, শান্তিপূর্ণ প্রতিবাদের কথা বলছে, অন্যদিকে আজও তারা রায় ঘোষণার দিন রাস্তায় তাণ্ডব ঘটিয়েছে। গাড়ি ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে।

ওবায়দুল কাদের প্রশ্ন করেন, কার বিরুদ্ধে এই প্রতিবাদ? কাল আবার দেশব্যাপী বিক্ষোভ। কার বিরুদ্ধে এই বিক্ষোভ? তার পরদিন শনিবার সারা দিন বিক্ষোভ। কার বিরুদ্ধে বিক্ষোভ? আদালতের বিরুদ্ধে এই বিক্ষোভ? এটি নজিরবিহীন ঘটনা।

ওবায়দুল কাদের আরও বলেন, আদালতের রায়কে বিএনপি সংবিধানবিরোধী বলছে। এই ধৃষ্টতা তারা দেখাচ্ছে। আসলে তারা দেশে শান্তিপূর্ণ প্রতিবাদের নামে অশান্তি সৃষ্টি করতে চায়। আজ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সারা দেশে সতর্ক থাকার কারণে ফখরুল সাহেবদের দুরভিসন্ধি সফল হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর