,

সামাজিক মর্যাদা বিবেচনায় রেখে খালেদা জিয়াকে করাগারে রাখা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

রায়ের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তার বয়স ও সামাজিক মর্যাদা বিবেচনায় জেলকোড অনুসারে তাকে কারাগারে রাখা হবে।

তিনি বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কিংবা জনজীবন বাধাগ্রস্ত করতে চাইলে, আইনশৃঙ্খলা বাহিনী যা করা দরকার, তাই করবে।

তার মতে, দেশের পরিস্থিতি স্বাভাবিক ছিল। কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসেনি।

এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, জনগণের নিরাপত্তা ও জান-মাল রক্ষার্থে পুলিশ প্রস্তুত রয়েছে। রায় ঘিরে পুরো নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। কোনো উদ্বেগ-উৎকণ্ঠার কারণ নেই।

কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে যা করণীয় পুলিশ তাই করবে বলে জানান ডিএমপি কমিশনার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর