,

অপরাধ করলে সাজা হয় : আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অপরাধ করলে যে তার সাজা হয়, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে মামলার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, এ রায়ে প্রমাণ হল বাংলাদেশে বিএনপির আমলে অপরাধীদের যে স্বর্গ ছিল, তার অবসান হয়েছে। এখন এটিই প্রতিষ্ঠিত হয়েছে, অপরাধ করলে তার বিচার হয়। সুষ্ঠু বিচারে শাস্তি হয়। একজন রাজনীতিবিদ দুর্নীতির কারণে সাজাপ্রাপ্ত হয়েছে, এটি আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে না। তবু পৃথিবীর কাছে বলতে পারব– যারা দুর্নীতি করে, তাদের বিচার হয়।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শারীরিক ও সামাজিক দিক বিবেচনা করে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে এ মামলার অন্য আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ৪০৯ ও ১০৯ ধারার অপরাধ প্রমাণ হয়েছে। ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান বৃহস্পতিবার বেলা ২টা ২৯ মিনিটে এ রায় দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর