,

শুরুতেই ২ উইকেট হারাল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যাটসম্যান-বোলারদের ছাপিয়ে শের-ই-বাংলার ‘নায়ক’ বনে গেল উইকেট! শ্রীলঙ্কার ইনিংস দেখে অনুমান করা গেলেও বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামতেই বোঝা গেল এর আসল রূপ! এমন বিভীষিকাময় উইকেট মাত্র ৪ রান তুলতেই দুই সেরা পারফর্মারকে হারিয়েছে বাংলাদেশ। সুরঙ্গা লাকমালের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে যান তামিম ইকবাল (৪)। পরের ওভারেই রান-আউট হয়ে যান চট্টগ্রাম টেস্টে জোড়া সেঞ্চুরি করা মুমিনুল হক।

এর আগে আজ বৃহস্পতিবার চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬৫.৩ ওভারে ২২২ রানে অল-আউট হয়ে যায় শ্রীলঙ্কা। দলীয় ১৪ রানেই দীর্ঘ ৪ বছর পর জাতীয় দলে ফেরা আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে এবং লিটন দাসের দ্রুততায় স্টাম্পড হয়ে যান করুনারত্নে (৩)। এরপর ৪৭ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস আর ধনাঞ্জয়া ডি সিলভা। এমন সময় মঞ্চে আসেন তাইজুল। তার ঘূর্ণিতে সাব্বির রহমানের তালুবন্দি হয়ে ফিরেন ধনাঞ্জয়া (১৯)।

ইনিংসের ২৮তম ওভারে পুনরায় মঞ্চে আবির্ভাব রাজ্জাকের। প্রথম বলে দানুশকা গুনাথিলাকার (১৩) দেওয়া ক্যাচটি অবিশ্বাস্য দক্ষতায় তালুবন্দি করলেন মুশফিকুর রহিম। পরের বলেই অধিনায়ক দিনেশ চান্দিমালকে (০) বোল্ড করে দেন রাজ্জাক। লাঞ্চের পর শ্রীলঙ্কার দলীয় ১০৯ রানে ওপেনার কুশল মেন্ডিস (৬৮) রাজ্জাকের চতুর্থ শিকার হন। ১ রানের ব্যবধানে উইকেটকিপার ব্যাটসম্যান নিরোশান ডিকাভেলাকে (১) বোল্ড করে দেন তাইজুল।

১১০ রানে ৬ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন দিলরুয়ান পেরেরা এবং রোশান সিলভা। ৫২ রানের এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এই ঘূর্ণি বোলারের বলে পেরেরার ক্যাচ নেন মুমিনুল হক। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি দিলরুয়ান পেরেরা। ১৬২ রানে ৭ম উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কার।

স্পিনারদের স্বর্গরাজ্যে একমাত্র পেসার হিসেবে আড়ালেই পড়ে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। রান দিতে মহা কিপ্টেমি করার পরও মিলছিল না উইকেট। অবশেষে ইনিংসের ৫৮তম ওভারে সেই আক্ষেপ ঘুচল। আকিলা ধনাঞ্জয়াকে (২০) মুশফিকুর রহিমের তালুবন্দি করলেন কাটার মাস্টার। এক ওভার পরেই সেই মুশফিকের হাতেই ধরা পড়লেন রঙ্গনা হেরাথ। ৫৬ রান করা রোশেন সিলভা তাইজুলের বলে লিটন দাসের হাতে ক্যাচ দেওয়ার সাথে সাথেই ২২২ রানে থামল শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ৪টি করে উইকেট নিলেন রাজ্জাক আর তাইজুল। হাড়কিপ্টে মুস্তাফিজ ১১ ওভারে ৪ মেডেনসহ মাত্র ১৭ রানে তুলে নিলেন ২ উইকেটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর