,

২২২ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা বাংলাদেশের বোলারদের তোপে পড়ে ২২২ রানে অলআউট হয়েগেছে।

এদিকে শের-ই-বাংলায় স্পিনারদের স্বর্গরাজ্যে একমাত্র পেসার হিসেবে আড়ালেই পড়ে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। রান দিতে মহা কিপ্টেমি করার পরও মিলছিল না উইকেট। অবশেষে ইনিংসের ৫৮তম ওভারে সেই আক্ষেপ ঘুচল। আকিলা ধনাঞ্জয়াকে (২০) মুশফিকুর রহিমের তালুবন্দি করলেন কাটার মাস্টার। এক ওভার পরেই সেই মুশফিকের হাতেই ধরা পড়লেন রঙ্গনা হেরাথ।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ১৪ রানে দীর্ঘ ৪ বছর পর জাতীয় দলে ফেরা আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে এবং লিটন দাসের দ্রুততায় স্টাম্পড হয়ে যান করুনারত্নে (৩)। এরপর ৪৭ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস আর ধনাঞ্জয়া ডি সিলভা। এমন সময় মঞ্চে আসেন তাইজুল। তার ঘূর্ণিতে সাব্বির রহমানের তালুবন্দি হয়ে ফিরেন ধনাঞ্জয়া (১৯)।

এরপর পুনরায় মঞ্চে আবির্ভাব রাজ্জাকের। তার করা ২৮তম ওভারের প্রথম বলে দানুশকা গুনাথিলাকার (১৩) দেওয়া ক্যাচটি অবিশ্বাস্য দক্ষতায় তালুবন্দি করলেন মুশফিকুর রহিম। পরের বলেই অধিনায়ক দিনেশ চান্দিমালকে (০) বোল্ড করে দেন রাজ্জাক। লাঞ্চের পরেই শ্রীলঙ্কার দলীয় ১০৯ রানে ওপেনার কুশল মেন্ডিস (৬৮) রাজ্জাকের চতুর্থ শিকার হন। ১ রানের ব্যবধানে উইকেটকিপার ব্যাটসম্যান নিরোশান ডিকাভেলাকে (১) বোল্ড করে দেন তাইজুল।

১১০ রানে ৬ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন দিলরুয়ান পেরেরা এবং রোশান সিলভা। ৫২ রানের এই জুটি ভাঙলেন তাইজুল ইসলাম। এই ঘূর্ণি বোলারের বলে পেরেরার ক্যাচ নেন মুমিনুল হক। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি দিলরুয়ান পেরেরা। ১৬২ রানে ৭ম উইকেটের পতন ঘটল শ্রীলঙ্কার।

এই টেস্ট জিতলে কিংবা ড্র করলে প্রথমবারের মত টেস্ট র‍্যাংকিংয়ে ৮ নম্বরে ওঠার সুযোগ আছে টাইগারদের সামনে। শের-ই-বাংলার ঘূর্ণি উইকেটে ৩ স্পিনার নিয়ে আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। ৩৫ বছর বয়সী রাজ্জাকের সঙ্গে ঘূর্ণি আক্রমণে আছেন তাইজুল ইসলাম আর মেহেদী মিরাজ। একমাত্র পেসার হিসেবে আছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান।

একাদশে আরও সুযোগ পেয়েছেন হার্ডহিটার সাব্বির রহমান। তাকে জায়গা করে দিতে বাদ পড়তে হয়েছে অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেনকে। চোখের সমস্যা কাটিয়ে এই সিরিজেই দলে ফিরেছিলেন মোসাদ্দেক। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই ৮ রান করে করায় (একটি অপরাজিত) তাকে আর সুযোগ দেওয়া হয়নি। এছাড়া বাকী সব কম্বিনেশন একই আছে।

টাইগার একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাব্বির রহমান, মেহেদী মিরাজ, আব্দুর রাজ্জাক, তাইজুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর