,

আশ্বস্ত করছি ৮ ফেব্রুয়ারি কিছু হবে না : আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ভীত হবেন না, আশ্বস্ত করছি ৮ ফেব্রুয়ারি কিছু হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

আজ বুধবার বিকেল পৌনে ৫টায় পুলিশ সদর দফতরের পাবলিক অ্যান্ড মিডিয়া সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

রায় ঘিরে বিএনপি ও সরকারি দল মাঠে নামায় কোনো নাশকতার সম্ভাবনা আছে কিনা, এমন প্রশ্নে আইজিপি বলেন, কোনো ধরনের নাশকতার আশঙ্কা করছি না। তবে কেউ নাশকতার চেষ্টা করলে আমরা তা প্রতিহত করব।

রায় ঘিরে নাশকতার কোনো গোয়েন্দা তথ্য আছে কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো তথ্য নেই। তবে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর