,

বিএনপি বিচারব্যবস্থাকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বিচারব্যবস্থাকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সংবাদ সম্মেলন ডেকে মিথ্যাচারের মাধ্যমে মায়াকান্না করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। প্রশাসন, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে বিএনপির নিজেদের লোক আছে, এ কথা বলে আইনের বরখেলাপ করে উসকানি দিচ্ছে বিএনপি।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই সংবাদ সম্মেলন ডাকে আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া যখন বললেন প্রশাসনে, সেনাবাহিনী ও পুলিশে তাঁর লোক আছে—কর্মীদের অভয় দিয়েছেন, তাহলে বিএনপি নেতারা কী নিয়ে ভয় পাচ্ছেন? এ প্রশ্নের উত্তর নেই। এত সেনাবাহিনী, পুলিশ আর প্রশাসন থাকলে তো অসুবিধা নেই। খালেদা জিয়া দলীয় নেতা-কর্মীদের আশ্বস্ত করেছেন, এখানে তাঁর লোক আছে—অভয় দিয়ে তিনি কেন এখন ভয় পাচ্ছেন?

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের রাজনৈতিক শক্তি হিসেবে দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে যতটুকু করা দরকার, ততটুকু করবে। আওয়ামী লীগ কোনো সংঘাত, ষড়যন্ত্রে বিশ্বাস করে না। বিএনপি বোমা-সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। আওয়ামী লীগ কোনো সন্ত্রাস ও সহিংসতা সহ্য করবে না। সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নিজেদের দুর্নীতির অপরাধ ঢেকে রাখা যাবে না। তিনি বলেন, ‘আমরা দেশের সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণকে বিএনপির সন্ত্রাস, দুর্নীতি, নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর