,

পুলিশের নিষ্ঠুরতার ভিডিও ভাইরাল

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি বহু মানুষ শেয়ার করেছেন। তবে ভিডিওটি কে করেছেন বা কে প্রথম ফেসবুকে শেয়ার দিয়েছেন তা জানা যায়নি।

৩০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, বঙ্গ ভবনের সামনের সড়কে একটি কম বয়সী মেয়েকে দুজন পুলিশ সদস্য মারধর করছেন। সে সময় সেখানে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল।

ভিডিওটিতে দেখা যায়, মেয়েটির হাতে একটি কালো ব্যাগ। সেটি খোলা। ভেতরে কিছু জামাকাপড় রয়েছে। পুলিশের একজন কর্মকর্তা মেয়েটিকে সজোরে চড় মারছেন। তবে কেন তাঁকে মারছেন, তা জানা যায়নি।

মেয়েটিকে মেরে সড়কের ওপর থেকে সরিয়ে দেওয়ার পর এক পুলিশ সদস্য এগিয়ে যান এক ব্যক্তির দিকে। ওই ব্যক্তিকে পুলিশের এক সদস্য জিজ্ঞেস করছিলেন, ‘এই মিয়া, এই কী করছেন?’ উত্তরে ওই ব্যক্তি বলছিলেন, ‘আপনার মারতেছেন, আমি ভিডিও করছি।’ তখন পুলিশের ওই সদস্য ভিডিও ধারণকারীকে বলছিলেন, ‘পাগল নাকি?’

ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা বলছেন, আজ সকালে ওই পথ দিয়ে একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির (রাষ্ট্রপতি) যাতায়াতের কথা ছিল। এ জন্য সড়ক ফাঁকা করা হচ্ছিল। সেখানে পুলিশের প্রো রক্ষা বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। মেয়েটি সড়ক থেকে সরতে চাচ্ছিল না। এ কারণে তাকে সরানোর চেষ্টা করা হচ্ছিল। তা ছাড়া মেয়েটির কাছে একটি ব্যাগও ছিল। সেটি পরীক্ষা করা হয়েছে।

জানতে চাইলে মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ ও গণমাধ্যম) মাসুদুর রহমান বলেন, তাঁরা বিষয়টি খতিয়ে দেখেছেন।

এর আগে গত সোমবার ইকবাল নামের এক ব্যক্তিকে যাত্রাবাড়ী থানায় ধরে এনে মারধর করা হয়। মারধরের কারণ হিসেবে পুলিশের এক সদস্য বলেন, ইকবাল ‘আসলে পুলিশের সঙ্গে ব্যবহারটা ভালো করে নাই।’ সূত্র : প্রথম আলো

https://youtu.be/cmrNIXqsOBg

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর