,

সাংবাদিক বাহারুল ইসলাম মোল্লা উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত 

news-image
মাজহারুল করিম অভি : ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিক নেতা মোঃ বাহারুল ইসলাম মোল্লা ব্রাহ্মণবাড়িয়া সদর  উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। গত ২৯ জানুয়ারি তিনি এই কমিটির সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালনে  তিনি সকলের সহযোগীতা প্রত্যাশা করেছেন।
উল্লেখ্য সাংবাদিক মোঃ বাহারুল ইসলাম মোল্লা দক্ষতা ও সুনামের সাথে সদর উপজেলা শিক্ষা কমিটি, সদর উপজেলা শিল্পকলা একাডেমী, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যকরী কমিটির সদস্য, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পরিচালনা কমিটির সদস্য এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি পাঠকনন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এবং দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের সাংবাদিকদের আপনজন মোঃ বাহারুল ইসলাম মোল্লা ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরী, জেলা শিল্পকলা একাডেমী, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিট এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের রোগী কল্যাণ কমিটির আজীবন সদস্য।  এছাড়া মোঃ বাহারুল ইসলাম মোল্লা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর