,

চিকন আলির ক্যামেরায় মাহিয়া মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : কমেডি অভিনেতা চিকন আলি। আর জনপ্রিয় অভিনেতা মাহিয়া মাহি। দুজনকে দেখা গেল একই ফ্রেমে। দুজনই এখন অভিনয় করছেন চলচ্চিত্র আনন্দ অশ্রুতে। এই ছবিতে নায়ক হিসেবে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক। সাইমনের নায়িকা মাহি।

মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় আনন্দ অশ্রুর গল্প লিখেছেন তরুণ কবি ও গল্পকার সুদীপ্ত সাঈদ খান। তার গল্পে এর আগেও নির্মিত হয়েছে জান্নাত ছবিটি। এরই ধারাবাহিকতায় এবার আনন্দ অশ্রু।

বর্তমানে ছবিটির শুটিং চলছে রাজধানীর অদূরে মানিকগঞ্জক জেলায়। কমেডি অভিনেতা চিকন আলি এই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আনন্দ অশ্রু ছবির শুটিং স্পট মানিকগঞ্জ, সুন্দর একটি রোমান্টিক গল্পের ছবি আসছে। অপেক্ষায় থাকুন আসছি আমরা। দৃশ্যে আমি ও আমরা।’

সালমান শাহ ও শাবনূর অভিনীত তুমুল জনপ্রিয় ছবি ‘আনন্দ অশ্রু’। ছবিটি নির্মাণ করেছিলেন শিবলি সাদিক। এটি মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালের ১ আগস্ট। ছবিটি ফের নতুন করে নির্মিত হতে যাচ্ছে। তবে নাম এক হলেও গল্প ভিন্ন বলে জানা গেছে।

মোস্তাফিজুর রহমান মানিক জানান, নতুন গল্প নিয়ে ‘আনন্দ অশ্রু’ নির্মাণ করতে যাচ্ছি। এটি আগের আনন্দ অশ্রুর সিক্যুয়াল নয় কিংবা রিমেক নয়। সম্পূর্ণ নতুন প্রেক্ষাপট ও গল্প নিয়ে ছবিটি নির্মিত হবে এবারের ‘আনন্দ অশ্রু’। নিয়ম রয়েছে, মুক্তির ১২ বছর পার হলে একই নামে ছবি নির্মাণ করা যায়। সেজন্য ‘আনন্দ অশ্রু’ নাম নেয়ার জন্য কারো অনুমতি নিতে হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর