,

ফিফটি দিয়ে শুরু বাটের

news-image

স্পোর্টস ডেস্ক : দুই বছর হয়ে গেলনিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন সালমান বাট। এর পর নিয়মিত পারফরম করে যাচ্ছেন তিনি। ব্যাট হাতে দেখিয়ে যাচ্ছেন পুরনো ঝলক। ফের এর নজির মিলল। মোহামেডানের হয়ে খেলতে নেমে ৬২ রানের ঝলমলে ইনিংস খেলেছেন স্টাইলিশ বাঁহাতি ওপেনার। এতে ফিফটি দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করলেন পাকিস্তান জাতীয় দলে ফিরতে মরিয়া এ ক্রিকেটার।

বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে মোহামেডান। তবে শুরুটা তাদের ভালো হয়নি। শুরুতেই ফিরে যান রনি তালুকদার। এর পর শামসুর রহমান শুভকে নিয়ে ৯৪ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন বাট। শেষ পর্যন্ত ৬২ রান তুলে আউট হন তিনি। অলক কাপালির বলে শাখাওয়াত হোসেনের তালুবন্দি হয়ে ফেরার আগে তার ইনিংস সাজান ৭ চারে।

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের দায়ে প্রথমে ১০ বছর নিষিদ্ধ হন বাট। পরে তা কমে দাঁড়ায় ৫ বছর। কলঙ্কের কালি নিয়ে কারাভোগও করতে হয় তাকে। ইংল্যান্ডে জেল খাটা শেষে ২০১২ সালের ২১ জুন মুক্তি পান তিনি।

নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৫ সালের সেপ্টেম্বরে ক্রিকেটে ফেরেন বাট। এর পর থেকেই জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। সে লক্ষ্যেই নিজেকে ঝালিয়ে নিতেই ডিপিএলে খেলতে এসেছেন স্টাইলিশ ব্যাটসম্যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর